সাবেক এফ১ দলপ্রধান স্টাইনার একটি পডকাস্টে বলেছেন, হর্নার ও ভাসেরের একসঙ্গে ফেরারিতে কাজ করার কোনো সম্ভাবনাই নেই।

"আমার মনে হয়, হর্নার সত্যিই এফ১ প্যাডকে ফিরতে চান, এবং তিনি স্পষ্ট বলেছেন যে তিনি আর কারও অধীনে কাজ করতে চান না। কিন্তু তাঁর প্ল্যান এ সফল হয়নি, তাই তিনি প্ল্যান বি-তে ঝুঁকেছেন।"

"কিন্তু তিনি যদি ফেরারিতে কাজ করতে যান, শেয়ার পাবেন না। তবু আমার মনে হয় তিনি ফেরারিতে যোগ দিতেই চান, এবং সেখানে একটি সুযোগ দেখেছেন।"
"আরেকটি বিষয়, হর্নার একটি নতুন বই বের করতে যাচ্ছেন। তাই এতে বইয়ের বিক্রি বাড়তে পারে, আবার নাও পারে। আমরা নিশ্চিত বলতে পারি না, তবে অন্তত এটাকে একটু প্রচার বলা যায়।"
"এরপর, আমি মনে করি না এমন দৃশ্য দেখা যাবে যে ভাসের ফেরারিতে থেকে হর্নারের অধীনে কাজ করছেন। ভাসের নিজেই একজন সফল মানুষ। তবে আমি নিশ্চিত নই, তিনি ফেরারি ছাড়তে চান কি না, নাকি তাঁকে ছাড়তেই হবে।"
"মোট কথা, ভাসেরের চুক্তি আছে। আর এফ১-এ একটি চুক্তির দাম কত? আমার অনুমান, খুব বেশি নয়। কিন্তু সেখানে তাঁদের দুজনের একসঙ্গে জায়গা নেই। এটাই আমার মত।"