অস্ট্রেলিয়ার পার্থে মিলান ডার্বিতে ইন্টার মিলান শেষ পর্যন্ত এসি মিলানের সঙ্গে ১-১ ড্র করে। ম্যাচের শেষ দিকে এস্তুপিনিয়ানের পেছন থেকে ধাক্কায় বিসেকের মাথায় আঘাত লাগে এবং তিনি মাঠ ছাড়েন, যা উদ্বেগ তৈরি করে।

ম্যাচ শেষে বিসেক সামাজিক মাধ্যমে সুস্থতার খবর দিয়ে লেখেন, ‘আমি বেঁচে আছি, সবার খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ।’
২৫ বছর বয়সী বিসেক ২০২৩ সালের গ্রীষ্মে আরহুস থেকে ইন্টারে যোগ দেন। এখন পর্যন্ত নেরাজ্জুরিদের হয়ে ১০৩ ম্যাচে ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এবং দলের সঙ্গে দুই সিরি আ, এক ইতালিয়ান কাপ ও এক ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।