মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চিত, বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিবেচনায়। ফলে বর্তমানে বাহরাইন পর্ব আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

বাহরাইন পর্ব শেষ পর্যন্ত আয়োজন করা না গেলেও, বিভিন্ন সূত্র বলছে বাকু ও সিঙ্গাপুর পর্বের মধ্যবর্তী অক্টোবরের বিরতিতে একটি রেস আয়োজন করতে এফ১ এখনো প্রবলভাবে আগ্রহী।
এই আগ্রহের কারণ, কাতার ও আবুধাবি পর্ব আয়োজন নিয়েও একই রকম অনিশ্চয়তা রয়েছে; ফলে এফ১-এর বর্তমান পরিকল্পিত সূচি অনেক ছোট হয়ে যেতে পারে।
তবে মালামাল পরিবহনের জটিলতার কারণে এই শূন্যতা পূরণ করতে সক্ষম সম্ভাব্য আয়োজকস্থল খুবই সীমিত।
যেমন, ইউরোপে ফিরে যাওয়া সম্ভব নয়। বাকু থেকে খুব দূরে না হওয়ায় তুরস্ক বিকল্প হতে পারে।
তবে সূত্রের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সেপাং সার্কিট শক্তিশালী দাবিদারদের একটি। এটি ভৌগোলিকভাবে সিঙ্গাপুরের কাছে এবং বিমানবন্দরের একেবারে পাশে হওয়ায় অল্প প্রস্তুতির সময়েও রেস আয়োজনের পূর্ণ সক্ষমতা রাখে। পর্তুগালের পোর্তিমাও সার্কিটও জোরালো সম্ভাবনা; লাস ভেগাস গ্রাঁ প্রির দুই সপ্তাহ পর ৬ ডিসেম্বর সেখানে মৌসুমের শেষ রেস আয়োজন করা হতে পারে।